ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৪-০২
  • ৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গিরা দেশের কোন জায়গা থেকে এ বিস্ফোরক সংগ্রহ করছে বা তৈরি করে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
নিজস্ব প্রতিনিধি:  -জঙ্গিরা দেশীয় বিস্ফোরক ব্যবহার করছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের কোন জায়গা থেকে তারা এ বিস্ফোরক সংগ্রহ করছে বা তৈরি করে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রোববার (০২ এপ্রিল) পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ‘সার্ক প্রেক্ষিত’ শীর্ষক অপরাধ প্রতিরোধ আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, সম্প্রতি জঙ্গি আস্তানায় পাওয়া বিস্ফোরক দেশি। এসব বিস্ফোরক দেশেই বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এগুলো বিদেশ থেকে আনার প্রয়োজন হয়না, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।বাংলাদেশ পুলিশ নিয়ে মন্ত্রী বলেন, আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষ ও সমৃদ্ধ। তাদের জ্ঞান, মেধা বৃদ্ধির কোনো সীমা নেই। এসব প্রশিক্ষণের মাধ্যমে আমাদের আরও দক্ষতা অর্জন করতে হবে।বিস্ফোরক সংগ্রহের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেন, জঙ্গিরা কোন দোকান থেকে এসব বিস্ফোরক সংগ্রহ করেছে তা শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat