ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৪-১২
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কপিলকে জুতা দেখালেন সুনীল
 বিনোদন ডেস্ক: – ঝামেলার পর এখন পর্যন্ত সামনাসামনি কথা বলেননি কপিল শর্মা ও সুনীল গ্রোভার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিষয়ে কথা বলেছেন। কখনও সুনীলের কাছে ক্ষমা চেয়েছেন কপিল। কখনও বা সুনীল বলেছেন, ‘দ্য কপিল শর্মা শো’টি যে একান্তই কপিলের তা সুনীলকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
 গতকাল সুনীলের ইনস্টাগ্রাম স্ট্যাটাস ছিল ভিন্ন ভাষার। নিজের একটি ছবি পোস্ট করেছেন সুনীল। কিন্তু ফোকাসে রয়েছে তাঁর জুতো! ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জুতার নম্বর ১০।’কয়েক সপ্তাহ আগে মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে বিমানে কপিল মদ্যপ অবস্থায় সকলের সামনে সুনীলকে জুতো দিয়ে মেরেছিলেন বলে অভিযোগ ওঠে। সে কারণেই রাতারাতি কপিল শর্মা শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন সুনীল।যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে সুনীল নিজে এখনও এ বিষয়ে মুখ খোলেননি। শোনা যাচ্ছে ওই একই চ্যানেলে একটি নতুন শো শুরু করতে চলেছেন সুনীল।ভারতীয় গণমাধ্যম বলছে, সুনীলের এই পোস্ট কপিলের আচরণের যোগ্য জবাব। কপিলকে সরাসরি কিছু না বললেও এ যেন ঘুরিয়ে তাঁকে জুতা মারলেন সুনীল! ইন্ডিয়া ডটকম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat