ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৪
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে একজনকে হত্যা
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নাদের হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাদেরকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ দুপুর দেড়টার দিকে নাদেরকে ছুরিকাঘাত করা হয়।নাদেরের শ্যালক শরিফুল ইসলাম জানান, তাঁরা কামরাঙ্গীরচরের মধ্য ইসলামনগর গ্রাম এলাকায় থাকেন। নাদের তাঁর স্ত্রী হিরা বেগম ও চার সন্তানকে নিয়ে তাঁদের (শরিফুল) সঙ্গে থাকতেন।শরিফুল আরো জানান, কেরানীগঞ্জের বরিসুর ঘাট এলাকার জায়গা নিয়ে মামা নুরুদ্দিন ওরফে শুকুর আলীর সঙ্গে নাদেরদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ কামরাঙ্গীরচরের বড়গ্রাম মসজিদের সামনে শুকুরের ছেলে রাজু ও সোহেলসহ তিন থেকে চারজন নাদেরের পেটে ও হাতে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat