ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৫-০১
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে শ্রমিক দলের বর্ণাঢ্য র‌্যালি
নিজস্ব প্রতিনিধি: – মহান মে দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল বর্ণাঢ্য র‌্যালি করেছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। র‌্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র‌্যালিটি নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর, মালিবাগ হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।এর আগে র‌্যালিতে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হোন বিএনপি, শ্রমিক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা। সকাল থেকেই আসতে শুরু করে নেতাকর্মীরা। ছোট ছোট পিকআপ ভ্যান সাজিয়ে কার্যালয়ের সামনে ঢোল বাজনা বাজিয়ে বিএনপি নেতাকর্মীরা আনন্দ উল্লাস করেন। এতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
Share Button

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat