ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-০৮
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর বনানীতে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার বিকেলে ডিএমপির এ নির্দেশনা বিমানবন্দরে পৌঁছেছে। এর পর থেকে তৎপরতা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ । সোমবার দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরমান আলী বলেন, ‘তারা দেশের ভেতর আছে, পালিয়ে যায়নি। তারা দেশ ছেড়ে যেন পালাতে না পারে সেজন্য বিমানবন্দর পুলিশকে আগে থেকেই মৌখিকভাবে জানানো হয়েছে।বিমানবন্দরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘আসামিদের ছবি, নাম-ঠিকানা ও নির্দেশনা পাওয়ার পর নড়েচড়ে বসেছে ইমিগ্রেশন পুলিশ। একই সঙ্গে আসামিরা নিজেদের চেহারা পরিবর্তন করে সম্ভাব্য যে রূপ ধারণ করতে পারে তার ছবিও দেওয়া হয়েছে। ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সরকারের সবগুলো গোয়েন্দা সংস্থাকেও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে আসামিদের শনাক্ত করতে। কোনোভাবেই যেন তারা ইমিগ্রেশন পার হতে না পারে। সোমবার সন্ধ্যায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘বিমানবন্দরের মতো সীমান্ত এলাকাতেও এ নির্দেশনা পুলিশের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কেননা, ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে বিশেষভাবে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে ডেকে দুই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ৬ মার্চ বনানী থানায় মামলা করেন দুই ভুক্তভোগী। মামলার পর আসামিরা আত্মগোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat