ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-১৪
  • ৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আত্মসমর্পণকারী সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত
নিজস্ব প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণকারী সুমাইয়ার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সুমাইয়াকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করা হয়। পরে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক সাইফুল ইসলাম ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা ও গোদাগাড়ী থানার পরিদর্শক আলতাফ হোসেন। তিনি বলেন, বেনীপুরের ঘটনায় শনিবার সন্ধ্যায় গোদাগাড়ী থানার এসআই নাঈমুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সন্ত্রাস দমন আইনে দায়ের করা ওই মামলায় এজাহারভূক্ত আসামি করা হয় সুমাইয়াকে। মামলায় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল মতিনকে হত্যা, পুলিশ সদস্যদের হত্যার চেষ্টা, অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই রাখার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সুমাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের আবেদন করা হয়। আদালত থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালত থেকে তাকে গোদাগাড়ী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান পুলিশ পরিদর্শক আলতাফ হোসেন। তিনি বলেন, আদালতে হাজির করার সময় সুমাইয়ার তিন মাসের শিশু কন্যা তার সঙ্গে ছিল। তবে তার আট বছর বয়সের ছেলে জুবায়েরকে শনিবার বিকালে তার চাচা মিনারুল ইসলামের হেফাজতে দেয়া হয়েছে বলে জানান ওসি আলতাফ হোসেন। রাজশাহীর গোদাগাড়ীতে একটি জঙ্গি আস্তানা ঘিরে ‘সান ডেভিল’ এর অভিযানের প্রস্তুতির সময় বাড়ি থেকে বেরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ‘আত্মঘাতী’ হয়েছে এক পরিবারের চারজনসহ পাঁচজন। তাদের হামলায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী আব্দুল মতিন। পরে দুই শিশুসহ সুমাইয়া আত্মসমর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat