ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-২০
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাতদল রাজু বাহিনীর প্রধান’ নিহত
নিজস্ব প্রতিনিধি: – খুলনার টুটপাড়ার খ্রিস্টানপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাতদল রাজু বাহিনীর প্রধান’ মুন্সী রাজু নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধারের দাবিও করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খ্রিস্টানপাড়া এলাকায় রাজু বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজু বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও পাল্টা গুলি করে। প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর ডাকাতদল পিছু হটে।ওসি আরো জানান, গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মুন্সী রাজুকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি, রাম দাসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।‘বন্দুকযুদ্ধে’র সময় রাজু তাঁর সহযোগীদের গুলিতে নিহত হয়েছে বলে দাবি করেন ওসি। তিনি জানান, মুন্সী রাজুর বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, খুনসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat