ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-২৪
  • ৫৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোষাক ব্যবসায়ী সুজানা
বিনোদন ডেস্ক:- মডেল ও অভিনয়শিল্পী সুজানা জাফর। কিন্তু মডেলিং কিংবা অভিনয়ে কিছুটা অনিয়মিতই হয়ে পড়েছেন তিনি। গত কয়েক মাসে তো তিনি কোনো কাজই করেননি। কোথায় ছিলেন তিনি?– এমন প্রশ্ন ছিল তার ভক্তদের। তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক মাস যুক্তরা​ষ্ট্র আর মধ্যপ্রাচ্যের দুবাইয়ে ছিলেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সুজানা বলেন, ‘এবার একটু বেশি সময়ই বিদেশে কাটিয়েছি। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। কী কারণ? তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে পোষাক সম্পর্কে ধারণা নিয়েছি। বিভিন্ন জায়গা থেকে সুন্দর পোষাকগুলো বাংলাদেশে এনে বিক্রি করব চিন্তা করেছি। ইতিমধ্যে বনানীর একটি পরিচিত পোষাকের শো রুমের সঙ্গে কথা বলেছি। তারা আমার পোষাক নেবে। তারপর আস্তে আস্তে আরও শো রুমে বিদেশ থেকে আনা পোষাক সরবরাহ করব। নিজের শো রুম করার ব্যাপারে সুজানা বলেন, ‘আপাতত এই চিন্তা মাথায় নেই। ভবিষ্যতে দেখা যাবে। শুরুটা করি আগে। আসছে ঈদে দুটি নাটকের কাজ করছেন সুজানা। তিনি বলেন, দুটি নাটকের মধ্যে একটি ইফতেখার আহমেদ ফাহমির নাটক। নাম এখনও ঠিক হয়নি। অন্যটি এখনও চূড়ান্ত হয়নি। ছবি : সংগৃহীত

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat