ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৫-৩১
  • ৫৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হয় বোর্ডে উঠুন নইলে পিছনে পড়ে যান : জাতিসংঘ মহাসচিব
আন্তর্জাতিক ডেস্ক:- জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস বলেছেন, জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলা করতে বিশ্বের সব দেশকে একত্রিত হয়ে ২০১৫ সালের প্যারিসের জলবায়ু চুক্তি বাস্তবায়নে কাজ করতে হবে। কোন সরকার যদি এর বিরোধিতা করে, তাহলে তাদেরকে বাদ দিয়ে বাকিদের অবশ্যই এ কাজ চালিয়ে যাওয়া উচিত। জি-৭ এর সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত বিরোধের পর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন জাতিসংঘ প্রধান। এর আগে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে চীনের তৈরি ধাপ্পাবাজি বলে অভিহিত করেন ট্রাম্প এবং প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ারও হুমকি দেন। এরপর ক্ষমতা গ্রহণের পাঁচ মাসের মধ্যে এই প্রথম জলবায়ু নিয়ে মুখ খুললেন অ্যান্টেনিও গুতেরেস। এসময় তিনি বলেন, যদি কোন সরকার জলবায়ু চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে তাহলে এটি তাদের সমস্যা। অন্যদের উচিত তাদের কাজ চালিয়ে যাওয়া। ‘এখানে কথা খুবই স্পষ্ট, স্থিতিশীলতার ট্রেন অনেক আগেই ছেড়ে গেছে। হয় বোর্ডে উঠুন নইলে পিছনে পড়ে যান। পৃথিবী এখন খুবই নোংরা অবস্থায় রয়েছে। প্যারিসের জলবায়ু চুক্তির বাস্তবায়ন ছাড়া বিশ্ববাসীর সামনে আর কোন পথ খোলা নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিশ্বাস করি এই চুক্তিতে থাকাটা যুক্তরাষ্ট্রের জন্যও ‍গুরুত্বপূর্ণ। যদিও দেশটি ইতোমধ্যে চুক্তিতে থাকবে না এমন ঘোষণা দিয়েছে। তারপরেও দেশটির বিভিন্ন শহর, অঙ্গরাজ্য, কোম্পানী, ব্যসায়িক প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে এই চুক্তির সঙ্গে একাত্ম থাকতে হবে। ‘নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনের সহায়তা ছাড়াই জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে মোকাবেলা ঘোষণা দিয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat