ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-০২
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গ্রিক মূর্তি অপসারণের পর আবার প্রতিস্থাপন তামাশা ছাড়া আর কিছু নয় : হেফাজতে ইসলাম
নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের সামনে স্থাপনের পর অপসারিত ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপনের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম।
বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা বলেন, মূর্তি অপসারণের পর আবার প্রতিস্থাপন তামাশা ছাড়া আর কিছু নয়। অনতিবিলম্বে মূর্তি অপসারণ করা হোক, না হলে রমজানের পরে বৃহত্ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, জ্বালাও-পোড়াও এ বিশ্বাসী না। যে সকল মুসলমান ভাস্কর্যের পক্ষে কথা বলেন, তাদের নামের শুরুতে ’শ্রী’ লিখতে হবে।
 ঢাকা মহানগর হেফাজতে ইসলামের আমির মাওলানা নূর হোছাইন কাসেমী বলেন, গ্রিক দেবী অপসারণের কারণে আমার গত শুক্রবার ধন্যবাদ জানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে। কিন্তু অত্যন্ত বেদনার সঙ্গে আজ আমাদের প্রতিবাদ সমাবেশে সমবেত হতে হয়েছে। দ্রুত মূর্তি অপসারণ করন। না হলে কঠোর আন্দোলন।আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুলতানা কামালকে গ্রেফতারের দাবি জানিয়ে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ বানাবেন ঘোষণা দেন, মসজিদের নগরী বলে আপনিও মানেন। সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করুন। তা না হলে তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দেন। সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat