ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৩
  • ১১৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর সীমান্তে ভারতীয় ৩৯ লাখ টাকার ওষুধসহ ২ জন গ্রেফতার
 আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুর সীমান্তে অবৈধ পথে আসা ৩৯ লক্ষ টাকার ওষুধসহ বিজিবি ২ চোরাকারবারীকে আটক করেছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শিকদার লাভলু মিয়া জানান, শনিবার ভোরে সীমান্তবর্তী গ্রাম ফকিরপাড়ায় টহলকালে বিজিবির সদস্যরা অবৈধভাবে ভারত থেকে আনা ১ লাখ ৩০ হাজার পিস প্রাকটিন ও ডক্সিন উদ্ধার করেন। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি শিশুসহ ২ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। এরা হচ্ছে হাকিমপুর উপজেলার বৈগ্রামের তাইজুল ইসলামের ছেলে রিফাত বাবু ও ধরন্দা গ্রামের মমিন হোসেনের ছেলে লিটন। হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বিজিবি বাদী হয়ে আটক ২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে। জব্দকৃত ওষুধ থানায় জমা দেয়া হয়েছে। শনিবার দুপুরে আসামীদের দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।  

পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী যুবককে দিনাজপুরে হস্তান্তর

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-দিনাজপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। দিনাজপুরের ২৯ বিজিবির বিরামপুর উপজেলার ঘাসুরিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোকছেদ আলী জানান, শুক্রবার সকালে দামোদরপুর সীমান্ত মেইন পিলার ২৮৯/২১ সাব পিলার এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ’র হাতে ধরা পড়েন বাংলাদেশী যুবক আজিমুদ্দিন। বিরামপুর উপজেলার কেশবপুর গ্রামের কবেজউদ্দীনের ছেলে আজিমুদ্দিনের আটকের খবর পেয়ে ঘাসুরিয়া বিজিবির ক্যাম্পের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানালে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশী যুবক আজিমুদ্দিনকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করেন।  

দিনাজপুরে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল

  আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রতিনিধি:-শনিবার দিনাজপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শনিবার দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন। শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা চালকল মালিক সমিতির ইফতার মাহফিলে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপিসহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় একটি হোটেলে দিনাজপুর জেলা পরিবেশক সমিতির ইফতার মাহফিলে অতিথিদের স্বাগত জানান সমিতির সভাপতি রেজওয়ান হোসেন চৌধুরী রানা ও সাধারণ সম্পাদক মোঃ শামীম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat