ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৬
  • ৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই
নিজস্ব প্রতিনিধি:- সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান রাজধানীর শমরিতা হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই বিচারপতির মৃত্যু হয় বলে জানিয়েছেন শমরিতা হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা মামুন আহমেদ। লতিফুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে, মৃত্যুর পর হাসপাতাল পরিদর্শন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৩৬ সালের ১ মার্চ যশোর জেলায় জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। তাঁর বাবা খান বাহাদুর লুৎফর রহমান ছিলেন আইনজীবী ও রাজনীতিক। যশোর জেলা স্কুল ও ঢাকা কলেজের শিক্ষা পর্ব শেষ করে তিনি যথাক্রমে ১৯৫৫ ও ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। চাকরিজীবনের শুরুতে লতিফুর রহমান ঢাকায় কায়েদে আজম কলেজ (বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী কলেজ) এবং জগন্নাথ কলেজে ইংরেজি সাহিত্যের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে সাবেক এই প্রধান বিচারপতি ঢাকা হাইকোর্টে আইন পেশা পরিচালনার জন্য তালিকাভুক্ত হন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। স্থায়ী বিচারক হিসেবে তিনি ১৯৮১ সালে শপথ গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ১৫ জানুয়ারি লতিফুর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২০০১ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী লতিফুর রহমান ২০০১ সালের ১৫ জুলাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর ব্যবস্থাপনায় ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনি ২০০১ সালের ১০ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ‘তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা’ নামে বইতে লতিফুর রহমান তাঁর প্রশাসনের ৮৭ দিনের অভিজ্ঞতা তুলে ধরেন। জীবনের শেষ দিনগুলো ধানমণ্ডির নিজ বাসভবনে কাটে সাবেক এই বিচারপতির। তাঁর পরিবারে স্ত্রী আয়েশা রহমানসহ শম্পা, রুম্পা ও নীপা নামের তিন সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat