ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৫৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়, কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি
লাইফষ্টাইল ডেস্ক:- বিয়ের ভালোমন্দ নিয়ে আছে নানা রকমের গবেষণা, আছে নানান রসালো আলোচনাও। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই ভাল একটি বিষয়।
 বিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়, কমায় উচ্চ রক্তচাপের ঝুঁকি আর ডায়াবেটিস। প্রায় পাঁচ লক্ষ ব্রিটিশ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন, রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরেও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশি বেঁচে থাকেন। এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা।যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের সকলেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল এবং ডায়াবেটিস রয়েছে। তিন ধরণের হৃদরোগ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এই মানুষেরা। গবেষণা চালানো হয়েছে ১৩ বছর সময় ধরে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগান। যদিও এ বিষয়ে কোন প্রমাণ নেই তাদের হাতে। তবে, আলাদা থাকছেন এমন দম্পতি, ডিভোর্সড এবং বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয়, তা এই গবেষণায় দেখানো হয়নি। বিবিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat