ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৯
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আজগর আলী হাসপাতালে আল্লামা শফীর অবস্থা স্থিতিশীল
 নিজস্ব প্রতিনিধি: –পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ডাকলে মাঝে মাঝে চোখ মেলে তাকাচ্ছেন। তাকে এখনও অক্সিজেন দিতে হচ্ছে। তবে সেটি খুব সামান্য। বেশিরভাগ সময় তিনি নিজে শ্বাস নিতে পারছেন।
 শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের সিনিয়র ম্যানেজার মোতাহার হোসেন এসব তথ্য জানান।তিনি বলেন, উনার শরীরে অনেক হাই-পাওয়ারের ওষুধ চলছে। এজন্য তিনি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকছেন। আল্লামা শফীর সুস্থ হতে আরও কয়েক দিন লেগে যাবে বলেও জানান তিনি।এদিকে সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার রাতে আল্লামা শফীর মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার। একইসঙ্গে গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বিশেষজ্ঞ প্রফেসর ডা. জাবরুল এসএম হকের নেতৃত্বে আট সদস্যের মেডিকেল টিম গঠন করে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতা ছাড়া তার আর কোনো রোগ নেই বলে জানিয়েছে এই মেডিকেল টিম।শারীরিক অবস্থার অবনতি ঘটায় চট্টগ্রাম থেকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে গত ৬ জুন আল্লামা শফীকে ঢাকায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat