ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৩
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মিলেছে
নিজস্ব প্রতিনিধি:- শতাধিক যাত্রী নিয়ে সোমবার মধ্যরাতে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া ফেরি পারাপারে ব্যবহৃত ট্রলারের সন্ধান মিলেছে। তবে পানির নিচ থেকে তা এখনো উদ্ধার করা যায়নি। এ ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদর দফতর।  এরআগে সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইস্পাহানী ঘাট এলাকায় বালুবাহী একটি জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার ও যাত্রীদের উদ্ধারে নামেন বাংলাদেশ নৌবাহিনীর, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাদের সহযোগিতা করেন থানা পুলিশ। ট্রলারটি ওয়াইজঘাট থেকে কেরানীগঞ্জের আগা নগর ব্রিজ ঘাটে যাচ্ছিল। মাঝপথে ইস্পাহানী ঘাট এলাকায় ট্রলারটি ডুবে যায়। রাত থেকে সেখানে উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত একটার সময় ট্রলাটি ডুবে যায়। সকাল সাতটার সময় ট্রলারটির অবস্থান সনাক্ত করা গেছে। এখন সেটি উদ্ধারে কাজ করা হচ্ছে।নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন ট্রলারে। তাদের মধ্যে একজন নিখোঁজ রয়েছে। বাকিরা সাঁতরে তীরে আসতে সক্ষম হয়েছেন। সর্বশেষ ট্রলারটির সন্ধান মিলেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat