ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৩
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে অতি বৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন। চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। টানা বর্ষণে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাঙামাটিতে ১৪ জন, বান্দরবানে ছয়জন এবং চট্টগ্রামে চারজন রয়েছেন। টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১৪ জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সদর উপজেলার রাঙাবালী, ভেদভেদি, শিমুলতলী ও মানিকতলী এলাকায় পাহাড়ধসে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১১ জনের মরদেহ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসের ঘটনায় কর্মকর্তাসহ কয়েকজন সেনাসদস্যের হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে মানিকছড়ির একটি রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি সরানোর কাজ করছিলেন সেনাবাহিনীর একটি দল। এ সময় হঠাৎ করে সেনবাহিনী সদস্যদের উপর আবার পাহাড় ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat