ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৫
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমালিয়ায় পিৎজা হাউসে জঙ্গি হামলায় নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক:- সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পশ ট্রিটস নামের নতুন এই পিৎজা হাউসের ভেতরে কয়েকজনকে জিম্মি করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। ভেতরে এখনো কয়েকজন বন্দুকধারী আছে। বাইরে নিরাপত্তাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স। ছবি: রয়টার্সসোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্তোরাঁয় কয়েকজনকে জিম্মি করে রেখেছে বন্দুকধারীরা। তাদের হামলায় নিহত হয়েছেন বিদেশি নাগরিকসহ ১৭ জন। জিম্মিদশা থেকে এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার রাতে রাজধানীর পশ ট্রিটস নামের নতুন একটি পিৎজা হাউসে এই হামলার ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব এর দায় স্বীকার করেছে। পুলিশের ক্যাপ্টেন মোহাম্মাদ হোসেইন বলেন, নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। বন্দুকধারীদের হাতে জিম্মি ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে রেস্তোরাঁর ভেতরে এখনো পাঁচজন বন্দুকধারী কয়েকজনকে জিম্মি করে রেখেছে। রেস্তোরাঁর ভেতরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হামলার শিকার ব্যক্তিরা বেশির ভাগই তরুণ। নিরাপত্তাবাহিনীর সদস্যরা এশিয়া, ইথিওপিয়া, কেনিয়াসহ কয়েকটি দেশের নাগরিকদের উদ্ধার করেছেন। উদ্ধারকাজ চলছে। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে থাকা অ্যাম্বুলেন্সের এক চালক আজ সকালে বলেন, তাঁরা এ পর্যন্ত ১৭টি লাশ হাসপাতালে নিয়ে গেছেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ২৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন সিরিয়ার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, বন্দুকধারীরা সেনাবাহিনীর পোশাকে রেস্তোরাঁর ভেতরে ঢুকেছিল। যাঁরা বের হওয়ার চেষ্টা করছিলেন, তাঁদের জোর করে রেস্তোরাঁর ভেতর আটকে রেখেছে। এর আগে গতকাল রাতে ওই রেস্তোরাঁর ফটকে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা। এরপর তারা রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে। আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব প্রায়ই মোগাদিসুর গুরুত্বপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat