ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৬-১৭
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব, যা অনেক বেশি : আকবর আলী
নিজস্ব প্রতিনিধি:- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, প্রস্তাবিত এই বাজেটে জনগণের অংশগ্রহণ না থাকায় এতে কোনো স্বচ্ছতা। বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রেও কোন স্বচ্ছতা নেই। গুলশানের লেকসোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর বাজেট ‘সংলাপ অনুষ্ঠানে’ তিনি এসব কথা বলেন। আকবর আলী খান বলেন, আইন অনুসারে বাজেট প্রণয়ন করে অর্থ মন্ত্রণালয়। গণপ্রতিনিধিদের এতে অংশগ্রহণের কোন সুযোগ নেই। ভারত, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বাজেট প্রণয়নের জন্য জাতীয় সংসদ এবং সংসদীয় কমিটি ভুমিকা রাখে। কিন্তু আমাদের দেশে এর সুযোগ নেই। করনীতি তৈরির ক্ষেত্রেও কোন আলোচনা হয়না। তিনি বলেন, আমাদের দেশে বাজেট দেওয়া হয়, কিন্তু তা প্রণয়ন করা হয় না। তাই বাজেটের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করা হয়েছে, যা অনেক বেশি। এটিকে কমাতে হবে। ব্যাংকিং খাতে আরোহিত আবগারি শুল্ক বাড়ানোর সুযোগ নেই। এটি ভ্যাট আইনের বিরোধী। অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক খান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat