ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৭-১৯
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনকে বিতর্ক করার অর্থই হচ্ছে,বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা
কুষ্টিয়া প্রতিনিধি:- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশনকে বিতর্ক করার অর্থই হচ্ছে বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে। দলটি এখনো ভ্রান্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
বুধবার কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৭’র উদ্ধোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।হানিফ বলেন, সব নির্বাচন পরিচালনার ক্ষমতা নির্বাচন কমিশনের। ওই সময় যে সরকার থাকে তার দায়িত্ব কমিশনকে সহায়তা করা এবং তাকেই সহায়ক সরকার বলে। এখন সে সময় কোন সরকার থাকবে কোন সরকার থাকবে না, তা নির্ধারণ করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখনই দেশের বাইরে যান তখনই দেশের উপর বাইরে থেকে আঘাত এসেছে এবং দেশের ভেতরে আভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়েছে। অতীতের শিক্ষা থেকে বেগম খালেদা জিয়া এবার সেগুলো থেকে দূরে থাকবেন বলেও আশা প্রকাশ করেন হানিফ।এ সময় কৃষি সম্প্রসারণ বিভাগ যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুণ্ডু, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat