ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কীভাবে রাউটারের গতি বাড়ানো যায়
নিজস্ব প্রতিনিধি:-ইন্টারনেট ব্যবহার করেন না এ রকম মানুষের সংখ্যা কমছে দিন দিন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ওয়াই-ফাইয়ের ব্যবহার। আর ওয়াই-ফাই দিয়ে সামাজিক মাধ্যম, ই-মেইলসহ জরুরি কাজগুলো ঘরেই সেরে নিতে রাউটারের কোনো বিকল্প নেই। তবে নানা কারণে রাউটারের কাঙ্ক্ষিত গতি থেকে বঞ্চিত হন গ্রাহকরা। অথচ সাধারণ কিছু বিষয় অনুসরণ করলেই ইন্টারনেট সংযোগের পুরো গতিটাই রাউটারে পাওয়া সম্ভব। চলুন, আইটি ওয়ার্ল্ডের সৌজন্যে জেনে নিই কীভাবে রাউটারের গতি বাড়ানো যায়। ১. রাউটার রাখুন ঘরের মাঝখানে ইন্টারনেট সংযোগ নেওয়ার সময় আমরা যে জিনিসটা সবচেয়ে অবহেলা করি তা হচ্ছে অতিরিক্ত তার নেওয়া। তারের পরিমাণ কম থাকার কারণে রাউটারের জায়গা হয় ঘরের এক কোণে বা জানালার পাশে। ফলে অর্ধেক ওয়াই-ফাই সিগন্যাল রয়ে যায় বাইরে। এতে করে গতি হ্রাস পায়। কারণ ওয়াই-ফাই ছড়ায় ওমনি ডাইরেকশনালি, অর্থাৎ স্পিকার থেকে আওয়াজ যেভাবে চারদিকে ছড়িয়ে যায়, ঠিক সেইভাবে রাউটারের অ্যান্টেনাকে কেন্দ্র করে ওয়াই-ফাই চারদিকে ছড়িয়ে যায়। তাই রাউটারকে ঘরের মাঝখানে রাখার চেষ্টা করুন। ২. চোখের উচ্চতায় রাখুন শুধু যে ঘরের মাঝখানে রাখলেই রাউটারের গতি ভালো পাবেন, তা কিন্তু নয়। উচ্চতারও এখানে যথেষ্ট ভূমিকা রয়েছে। মাটি থেকে পাঁচ ফুট উচ্চতা, অর্থাৎ চোখ বরাবর উচ্চতায় রাউটার রাখলে ভালো গতি পাওয়া যায়। পাশাপাশি রাউটারের সিগন্যালের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো ডিভাইস, যেমন—কর্ডলেস ফোনের বেস, অন্য কোনো রাউটার, প্রিন্টার, মাইক্রোওয়েভের সঙ্গেও রাউটার রাখা ঠিক নয়। ৩. কম ডিভাইস সংযুক্ত করা বাড়িতে বন্ধু বা আত্মীয় আনাগোনা খুব বেশি? সবাইকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড দিয়ে বেড়ান? তাহলে আপনার ওয়াই-ফাইয়ের গতি কমতে বাধ্য। যদি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ না হয়, তাহলে একসঙ্গে অনেক বেশি ডিভাইস সংযোগ না দেওয়াই ভালো। এখন অনেক রাউটারে ডিভাইস ব্লক করার সুযোগ থাকে। যদি দেখা যায়, কোনো নির্দিষ্ট ডিভাইস অতিরিক্ত ব্যান্ডউইথ টেনে নিচ্ছে, তাহলে তাকে ব্লক করে দিন। এ ছাড়া ফ্রি ওয়াই-ফাই পেলে অনেকেরই ডাউনলোড করার শখ মাথাচাড়া দিয়ে ওঠে। এতে করেও রাউটারের গতি কমে যায়। ৪. রিপিটার ব্যবহার করা ওয়াই-ফাইয়ের গতি বাড়িয়ে দিতে রিপিটারের জুড়ি নেই। বাজারে বা অনলাইন শপে প্রচুর রিপিটার পাওয়া যায়। রাউটারের সঙ্গে সংযুক্ত করে নেওয়াও সহজ। অনেক সময় বাড়িতে পুরোনো রাউটার থাকলে যথেষ্ট গতি পাওয়া যায় না। রাউটার এ সমস্যা থেকে সহজেই মুক্তি দেবে আপনাকে। ৫. ইউএসবি রাউটার ব্যবহার করুন রাউটার কেনার আগে দেখে নিন, তাতে ইউএসবি পোর্ট আছে কি না। কারণ, ইউএসবি পোর্ট থাকলে তাতে এক্সটার্নাল হার্ডড্রাইভ সংযোগ করা সহজ হয়। অথবা প্রিন্টারও সংযুক্ত করতে পারেন। এতে করে ইন্টারনেট থেকে কোনো জিনিস প্রিন্ট দেওয়ার জন্য ডিভাইসের প্রয়োজন পড়বে না। ইউএসবি পোর্টসমৃদ্ধ রাউটারগুলো বেশ শক্তিশালী হয়। ফলে সিগন্যালও পাওয়া যায় ভালো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat