ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৮-০৩
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দ্রুত বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার
নিজস্ব প্রতিনিধি: –দ্রুত বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে তিন হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারা দেশের মাঠপর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে হাসপাতালে জনবলের অভাবে চিকিৎসক সংকটের সমাধান সম্ভব হবে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন এবং বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের নজরদারি আরো কঠোর করতে নির্দেশ দেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।‘তৃণমূল পর্যায়, বিশেষ করে দুর্গম এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দিতে হবে’ এ কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সরকারের তদারকি বাড়ানোর ফলে অতীতের তুলনায় চিকিৎসকদের কর্মস্থলে থেকে সেবা দেওয়ার প্রবণতা অনেকাংশ বেড়েছে। তিনি বলেন, সীমিত সম্পদ ও জনবল নিয়ে ১৬ কোটি মানুষের সেবা দেওয়ার জন্য চিকিৎসার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্স, কর্মচারীদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় হাসপাতালগুলোতে শয্যাপ্রতি খাদ্য ও পথ্য সংকটেরও সমাধান করেছে সরকার। ফলে সার্বিক স্বাস্থ্যসেবার মানও বৃদ্ধি পেয়েছে।মোহাম্মদ নাসিম বলেন, প্রায় তিন বছর আগে ছয় হাজার নতুন চিকিৎসক নিয়োগ দিয়ে তাঁদের উপজেলায় পদায়ন করায় গ্রামে চিকিৎসক সংকটও অনেক কমে গেছে। আবার যেন সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রেখে সরকার আরো ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে। পাশাপাশি চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্বে সংশ্লিষ্টদের আরো কঠোর হতে হবে।সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ দেশের বিভিন্ন বিভাগের পরিচালক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat