ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৭-০৮-১৮
  • ৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেঃকামরুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি:- ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে সমালোচনা দুঃখজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি কিভাবে আজকে প্রধান বিচারপতিকে প্রটেকশন দেয়ার জন্য এবং বিচারালয়ের ঘাড়ে পাড়া দিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা করছে। কিভাবে আজকে সমালোচনা করছে। তাদের প্রিয় পাত্র হয়ে গেছে প্রধান বিচারপতি। এই ষোড়শ সংশোধনীর ইতিহাস বিকৃত করার বিরুদ্ধ মানুষ যেভাবে ফুসে উঠেছে, আইনজীবীরা ফুসে উঠেছে, একটা ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা দেশে তা নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। এটা নিয়ে আজকে বিএনপি যেভাবে কথা বলছে তা আরো উত্তেজনার সৃষ্টি করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat