ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-০৯-২১
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলচ্চিত্রে অভিনয় করছেন সানি লিওন
বিনোদন ডেস্ক :-সানি লিওন। অল্প সময়ের মধ্যে যার জনপ্রিয়তা পাল্লা দিচ্ছে বলিউডের অন্যান্য তারকার সঙ্গে। ‘রইস’ ছবির ‘লায়লা মে লায়লা’ গানে মঞ্চে আগুন ধরিয়েছেন তিনি। সে আগুনে ঘি পড়েছে যখন ‘বাদশাও’র ‘পিয়া মোরে’ ও ‘ভূমি’ চলচ্চিত্রের ‘ট্রিপি ট্রিপি’ গানে তাল মেলালেন তিনি। তবে এবার আর কোনো গান নয়, আরবাজ খানের বিপরীতে এবার চলচ্চিত্রে অভিনয় করছেন সানি। অভিনয়ের সময় মেকআপের ছবি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। মুহূর্তেই লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় সে ছবিতে।ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, ইনস্টাগ্রামে দেওয়া ছবি দেখে বোঝার উপায় নেই এটি সানি লিওন। ছবিটি শেয়ার দিয়ে এর ক্যাপশনে সানি লেখেন, ‘এমন কিছু যা আগে আপনি কখনো দেখেননি। আমার পরবর্তী অসাধারণ প্রকল্পের জন্য কিছু কৃত্রিমতার সংযোজন।’কোন ছবির জন্য এই কৃত্রিমতার আশ্রয় নিচ্ছেন সানি, তার নাম তিনি বলেনি। তবে ধারণা করা হচ্ছে সানির আসন্ন চলচ্চিত্র ‘তেরা ইন্তেজার’-এর জন্যই এমনভাবে সেজেছেন তিনি। কারণ ‘তেরা ইন্তেজার’ ছবিটির পরিচালক রাজীব ওয়ালিয়া এনডিটিভিকে বলেন, ‘ছবিটিতে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি ও কোণ থেকে সানি লিওনকে দেখা যাবে। আপনারা এমনভাবে সানিকে পর্দায় দেখতে পারবেন যা আগে কখনো দেখেননি। সে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে ছবিটির জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছে।’‘তেরা ইন্তেজার’ ছাড়াও ‘টিনা অ্যান্ড লোলো’ শিরোনামের একটি চলচ্চিত্রেও অভিনয় করতে যাচ্ছেন সানি। এ ছাড়া একটি তেলেগু চলচ্চিত্রের আইটেম গানেও তাল মেলানোর কথা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat