ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৭-১১-২৭
  • ৪৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের চিত্র তুলে ধরা রিপোর্টারদের গুমের অভিযোগ
নিজস্ব  প্রতিনিধি:-রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের চিত্র তুলে ধরা রিপোর্টারদের ভয়-ভীতি দেখানোর পাশাপাশি গুমের অভিযোগ উঠেছে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।খবরে বলা হয়, তরুণ রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা ২০১২ সাল থেকে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নিপীড়নের চিত্র গোপনে ধারণ করতেন এবং স্মার্টফোনের মাধ্যমে এসব অডিও-ভিডিও ও স্থির ছবি দেশের বাইরে পাঠিয়ে দিতেন। মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে, রোহিঙ্গা তরুণদের এই নেটওয়ার্ক ধ্বংস করার জন্য বর্মী সেনারা এইসব রিপোর্টারদের অনেককে অপহরণ ও হত্যা করেছে। ফলে অবরুদ্ধ রাখাইন রাজ্যে বর্তমানে কী ঘটছে সে সম্পর্কে খুব কমই জানা যাচ্ছে।রোহিঙ্গা সম্প্রদায়ের নিউজ পোর্টল ”দ্য স্টেটলেস” এর সম্পাদনায় নিয়োজিত রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ রফিক জানান, গত বছর ক্র্যাকডাউন শুরুর পর রাখাইনের ৯৫ শতাংশেরও বেশি মোবাইল প্রতিবেদককে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোহিঙ্গা গ্রামগুলোতে ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগ অব্যাহত থাকলেও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা সম্ভব হচ্ছে না।অথচ গত বছরও রাখাইনে ২ হাজার জন মোবাইল প্রতিবেদক ছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশভিত্তিক রোহিঙ্গা সম্প্রদায়ের মুখপাত্র কো কো লিন।এদিকে, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা এক মোবাইল প্রতিবেদকের সঙ্গে কথা বলেছে দ্য গার্ডিয়ান। গত সেপ্টেম্বরে বাংলাদেশে পালিয়ে আসা নূর হোসেন নামের এই মোবাইল প্রতিবেদক বলেন, তথ্য সংগ্রহে তারা ভয়াবহ ঝুঁকি সম্মুখীন হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat