ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০১-৩০
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উসকানিমূলক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে,এমন বই প্রকাশ করলে ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি:–ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, অমর একুশে বইমেলায় সাম্প্রদায়িক উসকানিমূলক বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কোনো বইয়ের জন্য সংশ্লিষ্ট লেখক-প্রকাশকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।লেখক-প্রকাশকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই মেলায় না আনার অনুরোধ করছি। যদি কেউ এমন বই আনে, তা হলে বাংলা একাডেমির গঠিত কমিটি এবং ডিএমপির সদস্যরা এগুলো শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের সদস্যরা বই শনাক্তে নজরদারি করবেন। একুশে বইমেলার নিরাপত্তার বিষয়ে কমিশনার বলেন, মেলা কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলার ভেতর ও চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মেলায় প্রবেশ ও বাইরে আলাদা গেট থাকবে, যাতে দর্শনার্থী বের হওয়ার সময় শ্লীলতাহানি কিংবা ধাক্কাধাক্কির ঘটনা না ঘটে। প্রবেশ গেটে আর্চওয়ে লাগানো হবে। এ ছাড়া পুলিশের সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের তল্লাশি করবে। নিরাপত্তার স্বার্থে মেলায় আগতদের ভ্যানিটি ব্যাগ, ব্যাকপ্যাক, ধারালো অস্ত্র এবং দাহ্য পদার্থ নিয়ে না আসার অনুরোধ জানান কমিশনার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat