ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০২-০৩
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী
নিজস্ব প্রতিনিধি:–বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। আজ শনিবার সকাল থেকে ঢাকা মহানগর পুলিশের সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের আজকের অনুষ্ঠান মালা শুরু হয়। বিকেল তিনটার দিকে ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। র‌্যালীর নেতৃত্ব প্রদান করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। র‌্যালীতে ঢাকা মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল।ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগনউপস্থিত থাকবেন।সন্ধ্যায় আয়োজন করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে দেশবরেণ্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন। পরিশেষে রাজারবাগ পুলিশ লাইন্স এর প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের আয়োজন সমাপ্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat