ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৫
  • ১১৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘ব্ল্যাক প্যান্থারে’ উদ্বোধন হচ্ছে সৌদির প্রথম সিনেমা হল
আন্তর্জাতিক ডেস্ক:- ৩৫ বছরের বেশি সময় পর প্রথমবারের সৌদি আরবে প্রথম সিনেমা হল চালু হচ্ছে। আগামী ১৮ এপ্রিল দেশটির রাজধানী রিয়াদে এই সিনেমা হল চালু হবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে মার্কিন চলচ্চিত্র কোম্পানি এএমসি এন্টারটেইনমেন্ট হোল্ডিংস (এএমসিডটএন) সৌদি আরবে ৪০টি থিয়েটার নির্মাণ করবে।
তবে দেশটির অন্যান্য সরকারি স্থাপনার মতো এসব থিয়েটার নারী-পুরুষের জন্য আলাদা হবে না। রিয়াদের ওই সিনেমা হলে প্রথম সিনেমা হিসেবে বিজ্ঞান কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র ‘ব্ল্যাক প্যান্থার’ প্রদর্শন করা হবে। ১৯৭০ সালের দিকে সৌদি আরবে কিছু সিনেমা হল থাকলেও দেশটির তৎকালীন ধর্মীয় পণ্ডিতরা সেগুলো বন্ধ করে দেন। ওই সময় আরব অঞ্চলের দেশগুলোতে ইসলামি শাসনের ব্যাপক উত্থান ঘটে। ২০১৭ সালে সৌদি সরকার জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যে সামাজিক ও অর্থনৈতিক ব্যাপক সংস্কার চলছে, তার অংশ হিসেবে চলচ্চিত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে এবং অর্থনৈতিক পরিসর বৃদ্ধির লক্ষ্যে বিদেশি বিনিয়োগ টানতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন সৌদি এই যুবরাজ। পশ্চিমা গণমাধ্যম এবং সংস্কৃতির বড় ধরনের বাজার রয়েছে সৌদি আরবে। চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সৌদিতে হলিউড সিনেমা ও টেলিভিশন সিরিজের প্রচুর দর্শক রয়েছে। তারা বাড়িতে বসেই হলিউড সিনেমা দেখেন এবং এনিয়ে বেশ আলোচনাও করেন। এএমসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম অ্যারোন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এএমসির প্রথম সিনেমা হল নির্মিত হবে রিয়াদের কিং আব্দুল্লাহ ফিন্যান্সিয়াল জেলায়। এটি হবে সিম্ফনি কনসার্ট হল। প্রধান যে থিয়েটারটি নির্মাণ করা হবে সেটিতে প্রায় ৫০০ আসন, বাদক দলের জন্য মঞ্চ, ব্যালকনি ও মার্বেল পাথরের বাথরুম থাকবে। ‘আমরা মনে করি এটিই বিশ্বের সবচেয়ে চমৎকার সিনেমা হল হতে যাচ্ছে। এটি একটি নাটকীয় ভবন হবে।’ ৩ কোটি ২০ লাখ মানুষকে টার্গেট করে সৌদি আরবে সিনেমা শিল্পের বিস্তার ঘটাতে চায় দেশটি। এই মানুষদের অধিকাংশের বয়স ৩০ বছরের নিচে। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৩৫০টির বেশি সিনেমা হল ও আড়াই হাজারের বেশি পর্দা বসানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সৌদি। যা থেকে বছরে ১০০ কোটি মার্কিন ডলারের বেশি টিকেট বিক্রি হবে বলে প্রত্যাশা করছে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশ। গত বছরের ডিসেম্বরে সৌদি আরবে প্রথম কোন গানের কনসার্টে নারী সঙ্গীত শিল্পীকে গাইতে দেখা যায়। একই সঙ্গে কিছুদিন আগে স্টেডিয়ামে গিয়ে মেয়েদের খেলার দেখারও অনুমতি দেয়া হয়েছে দেশটিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat