ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজীবের মৃত্যু : বাসচালকদের সর্বোচ্চ শাস্তির দাবি
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীতে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র রাজীবের মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে ঘাতক বাসচালকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে যাত্রী অধিকার আন্দোলন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে যাত্রী অধিকার আন্দোলন আয়োজিত রাজীবের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এ দাবি জানায় সংগঠনটি। যাত্রী অধিকার অন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল বলেন, ‘রাজধানীর গণপরিবহনগুলোর চালকেরা এতটাই বেপরোয়া হয়েছে যে মানুষের প্রাণ এখন তাদের কাছে কিছুই না। তারা রাস্তায় মানুষের জীবন নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে। যার জ্বলন্ত প্রমাণ কলেজছাত্র রাজীব হোসেনের মৃত্যু। গৃহবধূ আয়েশা খাতুনের মেরুদণ্ড ভাঙা ও বেসরকারি চাকরিজীবী রুনা আক্তারের পা থেতলে যাওয়া।’ তিনি বলেন, ‘আমরা বহুদিন ধরে দাবি করে আসছি রাজধানীর পরিবহনে নৈরাজ্য বন্ধ করতে হবে। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তখন ব্যবস্থা নিলে আজ রাজীবকে বলি হতে হতো না।’ এ ছাড়া সিটিং সার্ভিসের নামে যেভাবে মানুষের পকেট কাটা হচ্ছে তা গলা কাটার সমান উল্লেখ করে কেফায়েত শাকিল আরো বলেন, এ পরিবহনগুলো সন্ত্রাসের চেয়েও বড় সন্ত্রাস হয়ে দাঁড়িয়েছে। এদের আজই না রুখা হলে পরিবহন খাতে যে কঠিন অবস্থার সৃষ্টি হবে এর দায় কর্তৃপক্ষকেই নিতে হবে।’ এ সময় যাত্রী অধিকার আন্দোলনের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- রাজীব হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সব সড়কে দুর্ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করতে হবে, যানজট নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিতে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে হবে, সারা দেশে গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া কার্যকর করতে হবে। রাজধানীসহ দেশের নগর-মহানগর ও আন্তঃজেলার গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করতে হবে। এ ছাড়া দূর পাল্লা পরিবহনে শিক্ষার্থীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় দিতে হবে, নামে-বেনামে চালু হওয়া সিটিং সার্ভিসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিআরটিএ এর অনুমতিক্রমে কিছু স্পেশাল পরিবহন চলাচল করতে পারে, তবে অবশ্যই যথাযত মানের হতে হবে এবং গণপরিবহনের ভাড়া সমতা আনতে হবে। প্রতিটি গাড়িতে ভাড়ার চার্ট রাখতে হবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে শাস্তির ব্যবস্থা রাখতে হবে, পরিবহন নৈরাজ্য বন্ধে বিআরটিএ কে নিয়মত কার্যকর অভিযান পরিচালনা করতে হবে এবং গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করতে হবে। নারী হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নিতে হবে, প্রাইভেট পরিবহনের চাপ কমাতে উন্নতমানের এসি, নন-এসি সার্ভিস চালু করতে হবে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ইনস্যুরেন্স চালু করতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, মুখপাত্র মাহমুদুল হাসান শাকুরী, সদস্য মাইন উদ্দিন আরিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat