ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৮
  • ৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৬ বছর পর বার্সার এমন একাদশ!
স্পোর্ট ডেস্ক:-  ম্যাচ শুরুর আগে টিভি ধারাভাষ্যকার বলছিলেন, ‘বার্সেলোনার এত শক্তিশালী বেঞ্চ আগে দেখিনি!’ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জরদি আলবা, সার্জিও রবার্তো, স্যামুয়েল উমতিতি- কে ছিলেন না সেই বেঞ্চে! আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল। লা লিগায় কাল সেল্টা ভিগোর বিপক্ষে তাই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। মেসি, সুয়ারেজ, রবার্তোরা ছিলেন না একাদশে। আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস স্কোয়াডেই ছিলেন না। তাদের জায়গায় যারা একাদশে ছিলেন, তাদের কেউই আবার ‘লা মেসিয়া’র নয়। ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ ১৬ বছর পর এটিই প্রথম! ‘লা মেসিয়া’কে বলা হয় বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি, ইনিয়েস্তাসহ আরো অনেক ফুটবল-তারকা গড়ে উঠেছেন বার্সার এই একাডেমিতেই। সবশেষ ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ দেখা গিয়েছিল ২০০২ সালের ৬ এপ্রিল, অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলতে গিয়েছিল বার্সা। সেবার সান মামেসে বার্সা জিতেছিল ২-০ গোলে। সে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও খেলতে নেমেছিল ‘লা মেসিয়া’র ফুটবলারবিহীন বার্সা একাদশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat