ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘অসহায় শিল্পীদের পাশে দাঁড়াতেই কনসার্টে অংশ নিচ্ছি’
বিনোদন ডেস্ক:- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। গত দুই বছর ধরে মাতৃত্বজনিত কারণে চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে রয়েছেন। এবার তিনি চলচ্চিত্র শিল্পীদের পাশে দাঁড়াতে কনসার্টে অংশ নিবেন। অসহায় শিল্পীদের সাহায্য করতে অর্থ সংগ্রহের জন্য এ কনসার্টের আয়োজন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামীকাল শুক্রবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে বিকেল ৪টায় এই কনসার্টে অংশ নেবেন অপু বিশ্বাসসহ চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘চলচ্চিত্রের অনেক শিল্পী বার্ধক্যজনিত অসুখে ভুগছেন। অর্থাভাবে তারা কষ্টে জীবন যাপন করছেন। তাদের আর্থিক সহযোগিতা করার মতো অর্থ আমাদের শিল্পী সমিতির নেই। তাই শিল্পী সমিতির উদ্যোগে অসহায় শিল্পীদের জন্য ফান্ড গঠনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে পেরে নিজেরও ভালো লাগছে। সারা বছর নিজের জন্য কাজ করি। এবার সুযোগ পেয়েছি আমাদের সহকর্মীদের জন্য কাজ করার। যদিও আমার ব্যক্তিগত কাজ ছিল, তারপরও অসহায় শিল্পীদের পাশে দাঁড়াতেই কনসার্টে অংশ নিচ্ছি।’ এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনী ইশতেহারেই মিশা-জায়েদ প্যানেল কথা দিয়েছিল পিছিয়ে থাকা, অসচ্ছল শিল্পীদের পাশে দাঁড়াতে তহবিল গঠন করবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেই ইশতেহারের অংশ হিসেবেই এই কনসার্টের উদ্যোগ নিয়েছে শিল্পী সমিতি। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও শো ব্লিজ এন্টারটেইনমেন্ট। কনসার্টের অর্থ চলচ্চিত্র শিল্পী সমিতির ফান্ডে জমা হবে। অনুষ্ঠানে চলচ্চিত্রের জনপ্রিয় সব গানের সঙ্গে নাচবেন রিয়াজ, ফেরদৌস, পপি, পূর্ণিমা, অপু বিশ্বাস, জায়েদ খান, আমিন খান, ডিপজল, বিপাশা কবিরসহ আরো অনেক তারকা। দর্শক টিকিট কেটে কনসার্টটি উপভোগ করার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat