ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার বগুড়ায় ট্রাকচাপায় হাত হারাল শিশু
নিজস্ব প্রতিনিধি:- ঢাকায় দুই বাসের চাপায় হাত হারিয়ে যুবকের মৃত্যু একং এক তরুণীর পা হারানো নিয়ে আলোচনার মধ্যেই এবার বগুড়ায় ট্রাকের নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হয়েছে এক শিশুর। সে স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণির ছাত্রী। রবিবার জেলার শেরপুর উপজেলার শেরুয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুটির নাম সুমি বেগম। তার বয়স আট বছর। সে স্থানীয় ব্র্যক স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে সে। সুমি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দক্ষিণপাড়ার দোকান কর্মচারী দুলাল মিয়া এবং গৃহকর্মী মরিয়ম বেগমের মেয়ে। শিশুটির মা সাংবাদিকদের জানান, দুপুরে তার মেয়ের সঙ্গে তিনি বাড়ি ফিরছিলেন। শেরুয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে সুমির ডান হাত। সুমির তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি অন্য হাতেরও দুটি আঙ্গুলআঙুল বিচ্ছিন্ন হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা শিশুটিকে স্থানীয় দুবলাগাড়ী হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে বগুড়ার সবচেয়ে বড় হাসপাতালটিতে পাঠানো হয়। হাসপাতালের উপ-পরিচালক নির্মলেন্দু চৌধুরী বলেন, শিশুটি মাথাতেও আঘাত পেয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আগামী ২৪ ঘণ্টা না গেলে শিশুটির অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন বলেও জানান এই চিকিৎসক। জানান, মেয়েটির মাথার আঘাত গুরুতর। গত ৩ এপ্রিল রাজধানীতে দুই বাসের সংঘর্ষে ডান হারানোর তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন মারা যান কিছুদিন পর। এরপর গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় হাত বিচ্চিন্ন হয়েছে পরিবহন শ্রমিক হ্রদয়ের। আর শুক্রবার রাতে রাজধানীর বনানীতে বিআরটিসির দ্বিতল বাসের নিচে পড়ে ডান পা হারিয়েছেন রোজিনা নামের এক তরুণী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat