ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডায় পথচারীদের ওপর গাড়ি হামলায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক:-  কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলায় ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। টরেন্টো পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। এসময় পথচারীরা গাড়ি চাপ পড়ে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনাকে গাড়ি হামলা বলে ধারণ করছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা গেছে। নামা অ্যালেক মিনাসিয়ান। বয়স ২৫। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়ে ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা করেছে। বিবিসি জানিয়েছে, কানাডার টরেন্টোর স্থানীয় সময় দুপুর দেড়টার সময় টরেন্টোর ইয়োনগি এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ এক গাড়িচালক তার গাড়ি নিয়ে ফুটপাতে উঠে পড়ে। ঘটনাস্থলে কয়েকটি মরদেহ পড়ে ছিল। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। টরোন্টোর ডেপুটি পুলিশ প্রধান পিটার ইয়ুন জানান, এই ঘটনা অনুসন্ধান করা হচ্ছে। ঘটনা অনুধাবনে হামলাকারী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। এই ঘটনার পর পরই কয়েকটি হট লাইন নম্বর চালু করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat