ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৪
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর সড়ক থেকে অচেতন তরুণী উদ্ধার
নিজস্ব প্রতিনিধি:- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বলাকা ভবন ও বিমানবন্দরের গোলচত্বরের মাঝামাঝি স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। ওই তরুণীর নামপরিচয় জানা যায়নি। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মুক্তারুজ্জামান  জানান, রাত সাড়ে আটটার দিকে বলাকা ভবন থেকে গোলচত্বরের মাঝামাঝি রাস্তায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে পথাচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ওসি আরও জানান, আনুমানিক ২৪ বছর বয়সী ওই তরুণীর নামপরিচয় জানা যায়নি। তিনি কোনো কথা বলছেন না। তবে একটি বাংলালিংক মোবাইল নাম্বার কাগজে লিখে দিয়েছিলেন তিনি, সেটিও বন্ধ থাকায় তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। মুক্তারুজ্জামান আরও বলেন, ওই তরুণীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। ডাক্তার জানিয়েছে সে কিছু খেয়েছে। তার বিশ্রাম দরকার। তার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে কোনো কিছু পাওয়া যায়নি। এছাড়া ধর্ষণ বা শারীরিক নির্যাতনের কোনো আলামতও তার শরীরে ছিল না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat