ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে ‘কন্যা সাহসিকতা’ পুরস্কার পেল পিরোজপুরের তহমিনা অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ পাক প্রধানমন্ত্রীর, আলোচনার আহ্বান ডোপ টেস্টে পজিটিভ পাকিস্তানী অলরাউন্ডার নাওয়াজ আমি অভিনেতা হলেও রাজনীতিতে নেমে অভিনয় করিনি: থালাপতি বিজয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৮
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পূর্ণিমার অতিথি সিয়াম ও তৌসিফ
বিনোদন ডেস্ক :- বাংলা চলচ্চিত্রের এক সময়ের শীর্ষ নায়িকা পূর্ণিমা। অভিনয়ে অনিয়মিত হয়ে সম্প্রতি যিনি উপস্থাপনায় নাম লিখিয়েছেন। বর্তমানে তিনি উপস্থাপনা করছেন বেসরকারি টেভি চ্যানেল আরটিভিতে প্রচারিত ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান। প্রতি সপ্তাহের শনিবার রাত ১০টায় প্রচারিত সে অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের অভিনয় ও সঙ্গীত জগতের জনপ্রিয় সব তারকা। ইতিমধ্যে অনুষ্ঠানটির বেশ কয়েকটি পর্ব প্রচারিত হয়েছে।
আজ শনিবার। ঘড়ির কাটায় রাত ১০টা বাজলেই হাসি হাসি মুখ নিয়ে আরটিভির পর্দায় হাজির হয়ে যাবেন নায়িকা কাম উপস্থাপিকা পূর্ণিমা। আজকের পর্বে সেখানে পূর্ণিমার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এ প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও সিয়াম আহমেদ। তারা জমিয়ে আড্ডা দেবেন নায়িকা পূর্ণিমার সঙ্গে। আলোচনা করবেন তাদের জীবনের পছন্দ-অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগাসহ নানা বিষয় নিয়ে। তৌসিফ-সিয়াম দুজনেই হালের ব্যস্ততম অভিনেতা। নাট্য জগতের এ প্রজন্মের অভিনেতাদের মধ্যে তারা দুজনেই বেশ জনপ্রিয়। এদের মধ্যে তৌসিফ নিয়মিতই অভিনয় করছেন টেলিভিশন নাটক ও বিভিন্ন বিজ্ঞাপনে। ‘বেসিক আলী’ ও ‘ব্যাচেলর ডটকম’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। এ পর্যন্ত তিন ডজনের মতো নাটকে অভিনয় করেছেন তৌসিফ। অন্যদিকে, নাট্য অভিনেতা সিয়ামের নামের সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে আরও একটি পরিচয়। বর্তমানে চলচ্চিত্রেরও নায়ক তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘পোড়ামন টু’ ছবিটি। যেটি এ বছরের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে। এছাড়া বর্তমানে তৌকীর আহমেদের পরিচালনায় ‘ফাগুন হাওয়া’ ছবিটির শুটিং করছেন তিনি। যেখানে সিয়ামের নায়িকা নুসরাত ইমরোজ তিশা। এদিকে, নায়িকা থেকে উপস্থাপিকা বনে যাওয়া পূর্ণিমা বেশ ভালোই জমিয়ে তুলেছেন তার ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি। তবে কয়েকদিন আগে এই অনুষ্ঠানেরই একটি পর্বকে ঘিরে শুরু হয়েছিল তুমুল সমালোচনা। সে পর্বে পূর্ণিমার অতিথি ছিলেন খল-অভিনেতা মিশা সওদাগর। অনুষ্ঠানের এক পর্যায়ে পূর্ণিমা মিশাকে প্রশ্ন করেন, ‘ছবিতে কার সঙ্গে ধর্ষণের শুটিং করতে বেশি ভালো লাগতো’? উত্তরে মিশা বলেন, ‘মৌসুমী ও পূর্ণিমার সঙ্গে।’ উপস্থাপিকা হিসেবে পূর্ণিমা উত্তরটাকে হালকাভাবে নিয়ে হেসে উড়িয়ে দিলেও নাখোশ হন নায়িকা মৌসুমী ও তার স্বামী ওমর সানী। তারা দুজনেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এর প্রতিবাদ করেন এবং পূর্ণিমাকে ক্ষমা চাইতে বলেন। সমালোচনা শুরু হয় আরও বিভিন্ন মহল থেকেও। লাইভ অনুষ্ঠানে এ ধরণের প্রশ্ন ও উত্তরের সমালোচনা করেন দর্শকরাও। যদিও সব সমালোচনাকে উপেক্ষা করেই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন পূর্ণিমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat