ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর কৃষি উন্নয়নে সরকার বিভিন্ন সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে ইরানে ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষার প্রশ্ন বিতরণে কেন্দ্র সচিবদের নির্দেশনা ঢাকা বোর্ডের
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৯
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষাখাতে ভুমিকা রাখছে বেসরকারি বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষাখাতে ভুমিকা রাখছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, তবে কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালন নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে। তাদের সতর্ক করা হয়েছে। বুধবার স্টেট ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ২২৬৩ জন শিক্ষার্থীর হাতে তাদের সনদ তুলে দেওয়া হয়। সমাবর্তন পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমরা এখন গ্রাজুয়েট। তাই তোমরা এখন দেশের জন্য কাজ করবে। দেশ তোমাদের কাছ থেকে ভাল সেবা পাবে এটাই আমার চাওয়া।’ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা ব্যাবস্থাকে গতিশীল রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তবে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালন নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমি তাদের সতর্ক করে দিয়ে শিক্ষার মূল ধারায় ফিরে আসার জন্য অনুরোধ করছি।’ সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সাঈদ সালাম ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা.  এ এম শামীম। সমাবর্তনে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পান ২ জন, ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড পান ২১ জন ও ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন মোট ৪৪ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat