ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৩
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট, ধর্মঘটের ডাক
নিজস্ব প্রতিনিধি:-  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও রাস্তা সংস্কারের দাবিতে ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক-পরিবহন ইউনিয়ন। কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বাস না চালানোর ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
বাস মালিক সমিতির মহাসচিব কফিল উদ্দিন জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য এ ধর্মঘট ডাকা হয়েছে। ফেনীর মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারণে অনেকদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে যেখানে পৌঁছতে পাঁচ-ছয় ঘণ্টা সময় লাগতো সেখানে সময় লাগছে ১৫ থেকে ১৭ ঘণ্টার মতো। এতে নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন জানান, ফেনী ও দাউদকান্দিতে চলমান যানজট ও যাত্রী ভোগান্তির নিরসনের দাবিতে বাস মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘট ডেকেছে। আগামীকালের ধর্মঘটের পরও যানজট নিরসন না হলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য এই রুটে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। তাদের কর্মসূচির কারণে প্রশাসন সমস্যা নিরসনে আন্তরিক হবেন বলে আশা তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat