ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাসপাতালে মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক :- অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কলকাতা ও বলিউডের প্রভাবশালী অভিনেতা মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যম ডিএনএ বলছে, অনেক দিন ধরেই পিঠের ব্যথায় ভুগছেন তিনি। এর আগেও এই সমস্যার জন্য কয়েকবার চিকিৎসা করিয়েছেন মিঠুন। চিকিৎসা নিয়েছেন উটিতেও। কিন্তু সম্প্রতি ব্যথা বাড়তে থাকায় বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতাকে।
ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর বিচারকের দায়িত্ব সামলাচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অসুস্থ হয়ে পড়ার কারণে ওই শো থেকে সম্প্রতি তিনি সরে দাঁড়িয়েছেন। সংবাদমাধ্যম ডিএনএর দাবি,  দিল্লির ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন ‘ডিস্কো ড্যান্সার’ খ্যাত অভিনেতা মিঠুন। কিন্তু পরে যদি অবস্থার উন্নতি না হয় তবে উন্নত চিকিৎসার জন্য আবারও দেশের বাইরে যেতে পারেন তিনি। ২০০৯ সালে বলিউড সিনেমা ‘লাক’-এর একটি অ্যাকশন দৃশ্যে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ার সময় পিঠে মারাত্মক আঘাত পান মিঠুন চক্রবর্তী।  সেই আঘাতের ব্যথাই মাঝে মাঝে কাবু করে ফেলে এক সময়ের দুর্দান্ত অ্যাকশন হিরো মিঠুনকে। এই ব্যথার জন্যই গত কয়েক বছর কোনো কাজ করেননি তিনি। ব্যথা সারাতে চিকিৎসা নেয়ার জন্য গত বছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পর্যন্ত যেতে হয়েছিল ৬৫ বছর বয়সী এই অভিনেতাকে। এক সময়ের অ্যাকশন হিরো মিঠুন বর্তমানে বড় পর্দায় একেবারেই অনিয়মিত। আয়ুষ্মান খুরানা ও পল্লবী শারদে অভিনীত ‘হাওয়াইজাদে’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাকে। বেশ কয়েক বছর যাবত তিনি ব্যস্ত বিভিন্ন রিয়েলিটি শো নিয়ে। নিয়মিত কাজ করেন ছোটপর্দায়ও। তাই বর্তমানের অসুস্থতা কাটিয়ে তিনি খুব শিগিগির আবারও কাজে ফিরবেন বলে আশা মিঠুন ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat