ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৬
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছর নাও হতে পারে বিপিএল!
স্পোর্ট ডেস্ক:-  বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হওয়ার কথা অক্টোবরের প্রথম সপ্তাহে। তবে হঠাৎ করেই এই টুর্নামেন্টটির আয়োজনের পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছে জাতীয় নির্বাচন। যার কারণে চলতি বছর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টটি আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।
গত ১৮ এপ্রিল বিসিবির এক সভায় জানানো হয় চলতি বছর বিপিএলের ষষ্ঠ আসর হতে পারে ৫ অক্টোবর থেকে ১৬ নভেম্বরের মধ্যে। তবে সেই সময়সূচি বদলাতে হচ্ছে বিসিবিকে। কারণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে। বিপিএলের মতো বড় আসরের বেশ নিরাপত্তার প্রয়োজন। এই নিরাপত্তাই এখন বিপিএলের গভর্নিং কাউন্সিলের মূল মাথা ব্যাথা। কারণ নির্বাচনের সময় দেশের পরিস্থিতি সামলাতে ব্যস্ত থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। তাছাড়া অক্টোবরে দেশের বৈরি আবহাওয়াও বিপিএলে বাঁধা তৈরি করতে পারে। সবকিছু মিলিয়েই নির্ধারিত সময় সূচি থেকে বেরিয়ে আসতে হচ্ছে বিসিবিকে। এবারের বিপিএল যদি সত্যিই মাঠে না গড়ায় তবে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াতে পারে আগামী বছর জানুয়ারির দিকে। টুর্নামেন্টটির সময়সূচি নিয়ে বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, বিপিএলে যখন হবার কথা তখন জাতীয় নির্বাচন। সেই সময়ে নির্বাচনী নিরাপত্তা দেয়ার জন্য অনেক আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন। নির্বাচনের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তা পাবো কিনা তা নিয়েও সন্দেহ। যার কারণে এবারের বিপিএলের সম্ভাব্য সময় পিছিয়ে জানুয়ারির দিকে নেওয়া হতে পারে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat