ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৫-১৬
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রূপগঞ্জে পাঁচজনকে কুপিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:- নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন নারীসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শ্লীলতাহানি, ভাঙচুর ও লুটপাট করা হয় বলেও অভিযোগও উঠেছে।
বুধবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত কামরুন্নাহার জানান, একই এলাকার দুলাল, নূর ইসলাম, শামীম, পরি বেগম, হারুন, ফরিদা বেগম, শিমা, শিপনের সঙ্গে তার স্বামী ছাইদুল হকের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কামরুন্নাহারের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করেন। ছাইদুল হক, ভাতিজা ইকবাল, মকবুল হোসেন বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। তাদের ডাক-চিৎকারে ছাইদুল হকের ভাই ফাইজুল হক ও কামরুন্নাহার এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন শ্লীলতাহানির চেষ্টা চালায় বলেও অভিযোগ কামরুন্নাহারের। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা বলে দাবি করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঢাকাটাইমসকে জানান, এই ধরনের একটি অভিযোগ তিনি পেয়েছেন। তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat