ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৫
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে’
নিজস্ব প্রতিনিধি:-  ঢাকার আদালতে দায়েরকৃত মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে আজ সোমবার এ আদেশ দেয়।
১৫ আগস্টের জন্মদিন পালন ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারি পরোয়ানা তামিলের নামে জামিন আবেদন ঝুলিয়ে রাখে।
পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া। হাইকোর্ট জামিন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। আজ শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat