ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৭
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
নিজস্ব প্রতিনিধি:- খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার ভোর সোয়া ৩টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, ২ রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করেছে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এস আই) শুভেন্দু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মাদক ব্যবসায়ী রাজু ও মানিক শেখকে আটক করা হয়। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী  পুলিশ তাদের নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে নগরীর বাগমারা মেইন রোড এলাকায় যায়। রাত সোয়া ৩টার দিকে বাগমারা ব্যাংকার্স ক্লাবের মাঠে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা গুলি করতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে ওই দুই মাদক ব্যবসায়ী  নিহত এবং পুলিশের ৫ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৫টি মামলা রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat