ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৮
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হজ ও ওমরাহ নীতিতে পরিবর্তন
নিজস্ব প্রতিনিধি:-  ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সংসদকে জানিয়েছেন, বাংলাদেশ বিমানের ফ্লাইট সিডিউল অনুযায়ী হজ এজেন্সিসমূহ কর্তৃক যথাসময়ে টিকিট সংগ্রহ না করা এবং বিমান কর্তৃপক্ষ কর্তৃক টিকিট সংগ্রহের বাধ্যবাধকতা আরোপ না করায় বিগত সময়ে ফ্লাইট সিডিউল পরিবর্তন হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ফ্লাইট বাতিল হয়েছে। হজ যাত্রীদের এই অসুবিধা লাঘবে এ বছর জাতীয় হজ ও ওমরাহ নীতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে এ বছর হজে এই ধরনের বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে বলে আশা করা যায়। গতকাল বুধবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সদস্য মাহজাবিন খালেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
ধর্মমন্ত্রী জানান, ওই নীতির অনুচ্ছেদ ১০দশমিক ৯ অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে এয়ারলাইন্সসমূহ সকল টিকিট বিক্রি/বুকিং সংশ্লিষ্ট হজ এজেন্সির সমসংখ্যক হজ যাত্রীর নামের অনুকূলে বরাদ্দ ও ইস্যু করার এবং তা দৈনিকভিত্তিক অনলাইনে প্রদর্শনের নির্দেশনা রয়েছে।
আওয়ামী লীগের এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে মতিউর রহমান সংসদকে জানান, বিগত ২০১৬-১৭ অর্থবছরে সারাদেশের ওয়াক্ফ সম্পত্তি থেকে ওয়াক্ফ চাঁদা আদায়ের পরিমাণ ৬ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৪৬৭ টাকা। বর্তমানে ওয়াক্ফ আমানত হিসেবে বিভিন্ন ব্যাংকে ৩৮ কোটি ৪৪ লাখ টাকা জমা আছে। উক্ত আয় থেকে ওয়াক্ফ প্রশাসক, উপ প্রশাসক, সহকারী প্রশাসক ও সকল কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদিসহ সকল সংস্থাপন ব্যয় নির্বাহ করা হয়। এছাড়া বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা পরিচালনার ব্যয়ও এখান থেকে নির্বাহ করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat