ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৮
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা’
বিনোদন ডেস্ক :-  রণবীর কাপুর ও আলিয়া ভাট এখন চুটিয়ে প্রেম করছেন। দু’জনের কেউই এ নিয়ে না বললেও অনেক সূত্রই বিষয়টি নিশ্চিত করেছে। বেশিরভাগ সময় রণবীর-আলিয়াকে একসাথে দেখা যাচ্ছে এখন।
ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর আলিয়ার সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেন রণবীর কাপুর। পরিচালক আয়ান মুখোপাধ্যায়ের সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই নাকি রণবীরের সঙ্গে আলিয়ার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ফলে রণবীর, আলিয়ার ঘনিষ্ঠতা নিয়ে এই মুহূর্তে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। আর এই দু’জনের প্রেমের খবরে ব্যথিত ক্যাটরিনা।
ক্যাটের সাথে আলিয়ার সুসম্পর্কের কথা সবার জানা। বন্ধু আলিয়ার নিজের প্রাক্তন প্রেমিকের সাথে সম্পর্কে জড়ানোটা হয়তো মেনে নিতে পারছেন না ক্যাট। এই খবর ফলাও করে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে খুব ইতিবাচক কথা বলেন। কিন্তু আলিয়ার নাম সেখানে উল্লেখ করেননি তিনি। ক্যাটরিনা বলেন, ‘পুরনো সম্পর্কের জের ধরে আমার মন খারাপ, এ কথা শুনে আমি অবাক! রণবীরের জন্য আমার সবসময় শুভকামনা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat