ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৬-২৯
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সংবাদপত্রের কার্যালয়ে বন্দুক হামলা নিহত ৫
আন্তর্জতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে স্থানীয় সংবাদপত্রের কার্যালয়ে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যানাপোলিস এলাকায় ক্যাপিটাল গেজেট নামে সংবাদপত্রের ভবনে এ হামলার ঘটনা ঘটে।সংবাদপত্রটির কর্মীরা বলছেন, দরজার কাছে গুলি করে হামলাকারী বার্তাকক্ষে প্রবেশ করে এবং গুলি চালায়।নিহতদের মধ্যে রিপোর্টার অ্যালিসন পার্কার ও আলোকচিত্রী অ্যাডাম ওয়ার্ড রয়েছেন।পুলিশ জানিয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী এ হামলা চালানো হয়েছে। সম্প্রতি পত্রিকাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংস হামলার হুমকি পেয়েছিল।এ ঘটনায় জড়িত সন্দেহ শ্বেতাঙ্গ এক তরুণকে আটক করেছে পুলিশ এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশের প্রশ্নের উত্তর দিচ্ছেন না বলে জানা গেছে। পুলিশ জানায়, শনাক্ত না হতে তিনি আঙুলের ছাপ মুছে ফেলেছেন।পুলিশ জানিয়েছে, আটক তরুণের কাছে থাকা ব্যাকপ্যাকে ভুয়া গ্রেনেড ও বোমা পাওয়া গেছে। তিনি হামলায় দূরপাল্লার একটি বন্দুক ব্যবহার করেছেন।আন অরুন্ডেল কাউন্টি পুলিশের উপপ্রধান উইলিয়াম ক্যাম্পফ বলেন, ‘আমরা একটি বস্তু পেয়েছি, যেটাকে বিস্ফোরক দ্রব্য বলেই মনে হচ্ছে। বস্তুটা ধ্বংস করে ফেলা হয়েছে।’ তিনি আরো বলেন, ভবনটি থেকে ১৭০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat