ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-০২
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্সেলোকে আজ পাচ্ছে না ব্রাজিল
স্পোর্ট ডেস্ক:-  সার্বিয়ার বিপক্ষে ১০ মিনিটের বেশি খেলতে পারেননি পিঠের চোটের কারণে। আজ মেক্সিকোর বিপক্ষেও ব্রাজিল পাচ্ছে না মার্সেলোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে
সার্বিয়া ম্যাচে ১০ মিনিট খেলেছিলেন মার্সেলো। পিঠের ব্যথায় এরপর মাঠ ছাড়তে হয়ে ব্রাজিলের লেফটব্যাককে। হোটেলের তোশকই নাকি ছিল এই ব্যথার কারণ। মার্সেলো নিজে অবশ্য টুইটারে জানিয়েছিলেন, কোনো সমস্যা নেই। সব ঠিকঠাক। তবে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, দলের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ম্যাচটি মিসই করতে যাচ্ছেন। তবে দলের প্রয়োজনে ম্যাচের কোনো একটা সময়ে তাঁকে নামানো হতেও পারে বলে জানিয়েছেন তিনি। কাল ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছিলেন মার্সেলো। কিন্তু তাঁর যে শারীরিক অবস্থা, তাতে এ ধরনের ম্যাচে খেলার পুরো সুস্থতা তাঁর নেই। ৪০-৪৫ মিনিট খেলার উপযোগী কাউকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে খেলানোটা ঝুঁকি হয়ে যায় বলেই আপাতত এই সিদ্ধান্ত। তিতে অবশ্য দলের প্রতি মার্সেলোর দায়িত্ববোধের প্রশংসাই করেছেন, ‘সে অনুশীলনে এসেছিল। দলের সঙ্গে অনুশীলনও করেছে। তার কাছে জানতে চেয়েছিলাম, দলের বিবেচনা করব কি না, সে ইতিবাচক সাড়াই দিয়েছে। কিন্তু আমাদের মনে হচ্ছে, সে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু লুকাতে চাচ্ছে। লুকাতে চাওয়াটাই স্বাভাবিক, দলের প্রতি তার আবেদন অন্য রকম। সে এই ম্যাচ খেলতেই চাইবে। তবে আমি এমন ম্যাচে কোনো ঝুঁকি নিতে চাই না।’ ব্রাজিলের অন্যতম কোচিং স্টাফ ফাবিও মাহসেরজিয়ান জানিয়েছেন, ‘মার্সেলোকে ব্যবহার করার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। সে অনুশীলন করেছে। কিছু নির্দিষ্ট ড্রিল সে ভালোমতো করছে। কিন্তু ১২০ মিনিট খেলার উপযোগিতা তার নেই। চোটের কারণে কিছুটা রিঅ্যাকশন স্পিড সে হারিয়ে ফেলেছে।’ মার্সেলোর বদলে আজ ব্রাজিলের শুরুর একাদশে থাকবেন ফিলিপে লুইস। সার্বিয়ার বিপক্ষেও মার্সেলোর বদলে নেমে দুর্দান্ত খেলেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat