ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৭-১১
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে টুইটারে বেশি ফলোয়ারের তালিকায় তৃতীয় মোদী
আন্তর্জতিক ডেস্ক:- টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ারের তালিকায় বিশ্বে তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম স্থানে আছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়তে পোপ ফ্রান্সিস। বর্তমানে মোদীর টুইটারে ফলোয়ার ৪ কোটি ২০ লাখ।
একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী টুইটারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফলোয়ার ৫ কোটি ২০ লাখ। অন্যদিকে পোপ ফ্রান্সিসের ৪ কোটি ৭০ লাখ।
সংস্থাটি আরও জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফলোয়ার ইন্সটিটিউশনাল অ্যাকাউন্টে রয়েছে ২ কোটি ৬০ লাখ।
গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৬ কোটি ৪০ লাখ প্রতিক্রিয়া (লাইক, রিটুইট) পেয়েছেন, যা ভারতীয় প্রধানমন্ত্রীর চেয়ে পাঁচ গুণ বেশি৷ ভারতের প্রধানমন্ত্রী মোদী পেয়েছেন ৫ কোটি ২০ লাখ প্রতিক্রিয়া৷
বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রায় সব দেশে জনপ্রিয়। এতে পিছিয়ে নেই বিশ্বের নেতারাও। নিজের মতামত ও জনগণের চাহিদাকে তারা তুলে ধরেন তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat