ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৮-১০
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলাকারী যারাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না
নিজস্ব প্রতিনিধি:- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলাকারী যারাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলা ও নির্যাতনের শিকার হন। নিন্দনীয় এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে সাংবাদিকসহ সাধারণ নাগরিকরা। দাবী উঠেছে, হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। এরই মধ্যে হামলা ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।এছাড়া শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় বসুন্ধরা আফতাবনগর ও শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন ছাত্র রিমান্ডে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২ দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে তাদের।তবে তাদের দেয়া অন্তত ৪১ সন্দেহভাজন নাশকতাকারীর নাম পরিচয় জেনেছে পুলিশ। এদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দারা। বাড্ডা ভাটারা ও শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় আন্দোলনরত ছাত্ররা ছাড়াও প্রায় ৭শ জনের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও আগুন দেয়াসহ নৈরাজ্য সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat