ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৮
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত
নিজস্ব প্রতিনিধি:-কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও কন্যা। মঙ্গলবার সকালে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের কুমিল্লা সদর উপজেলার পালপাড়া এলাকার মহেষপুর এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকার দক্ষিণখান এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী আমিনুল ইসলাম মঙ্গলবার ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আমিনুল ইসলাম এবং তার চার বছর বয়সি ছেলে ওয়াসি ইসলাম নাবিল মারা যায়। নিহত আমিনুল ইসলামের স্ত্রী ইয়াসমিন ও কন্যা আফসানাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই সিএনজি চালিত অটোরিকশার চালক পালিয়ে যায়। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat