ব্রেকিং নিউজ :
নীলফামারীতে ফুয়েল কার্ড বিতরণ শুরু কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে : চসিক মেয়র ঠাকুরগাঁওয়ে বিশ্ব ধরিত্রী দিবস-২০২৬ পালিত এলজিআরডির অব্যবহৃত ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাছে হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমিনবাজারে বাস্তবায়িত হবে ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প : জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৬
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:-লেখক-সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ে দাবি করা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কারও সাথেই তিনি এরকম কোনো বিষয় আলোচনা পর্যন্ত করেননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও অস্বীকার করেছেন পুরো বিষয়টি।১১ সেপ্টেম্বর প্রকাশের দিনক্ষণ নির্ধারিত থাকলেও মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট পত্রিকা বব উডওয়ার্ডের লেখা ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ বইটির কিছু অংশ প্রকাশ করে। আর তার পর থেকেই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ওয়াটারগেট কেলেঙ্কারি প্রকাশের জন্য খ্যাতি অর্জন করা সাংবাদিক বব উডওয়ার্ডের এই বইটি।বইটিতে দাবি করা হয়েছে, ২০১৭ সালে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক হামলার পর ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যা করতে প্রতিরক্ষামন্ত্রীকে বলেছিলেন।তবে ট্রাম্পের সেই কথায় কান না দিয়ে তার বদলে সিরিয়ায় স্বল্প আকারে বিমান হামলার পরিকল্পনা করেন জেমস ম্যাটিস।এসব দাবি অস্বীকার করে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন এই বইয়ের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, বইটি ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat