ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করার কোনো কার্যক্রম বরদাশত করবোনা : আইজিপি
নিজস্ব প্রতিনিধি:- নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি বরদাশত করা হবে না জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, যেকোনো ধরনের অরাজকতা-নাশকতা কঠোর হাতে দমন করা হবে। শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।আইজিপি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেন কোনো ধরনের অরাজকতা-নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। আন্দোলনের নামে কোন হুমকি বা দেশকে অস্থিতিশীল করার কোনো কার্যক্রম বরদাশত করবোনা, কঠোর হাতে দমন করা হবে।জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, গ্রেপ্তারের সঙ্গে নির্বাচন বা নেতাকর্মীর বিষয়টি সংশ্লিষ্ট নয়। আমরা কখনোই কোন নেতা-কর্মীকে গ্রেপ্তার করিনা, কোন মামলার আসামী বা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে তাদেরকেই গ্রেপ্তার করি। তার কি পরিচয় সেটা দেখিনা।সম্প্রতি টিআইবির প্রতিবেদনে আইন-শৃঙ্খলা খাতে সবচেয়ে বেশি দুর্নীতির কথা বলা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, টিআইবির রিপোর্টটি আমি পুরোটা দেখিনি, গণমাধ্যমে যতটুকু এসেছে দেখেছি। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে একটি কমিটি করে দেয়া হয়েছে। এই কমিটি প্রতিবেদনটি কিভাবে করা হয়েছে, কার সঙ্গে কথা বলেছে এগুলো দেখবে। এর আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবেনা।অনুষ্ঠানে দেশজুড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পুলিশ সদস্যদের ৩৬১ জন কৃতি সন্তানদের মেধাবৃত্তি প্রদান করা হয়। এ সময় প্রত্যেক শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ ১৫ হাজার টাকা তুলে দেন আইজিপি। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat